ফরিদপুরে বিএনপির ওষুধসামগ্রী বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা হেল্প সেল ফরিদপুর ইউনিটের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদরপুর ও সন্ধ্যায় বোয়ালমারী উপজেলায় ওষুধসামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এ সময় দলটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, আশরাফ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ সহ জেলা ও উপজেলা দুটির বিএনপি ও এর সহযোগী-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শামা ওবায়েদ বলেন, এখন সময় এসেছে গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনে নেমে পড়ার। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তিনি বলেন, বিএনপি দেশের সকল সংকটকালে জনগণের পাশে থেকে অতীতে কাজ করে গেছে, ভবিষৎ সময়েও করবে। এখন দেশে যে সংকট চলছে খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশনায় দেশের সকল সংকট কাটাতে সক্ষম হবে সামনের দিনে।
পরে কেন্দ্রীয় ও দলীয় নেতাকর্মীরা দুটি উপজেলার দরিদ্র মানুষের মাঝে তারেক জিয়ার উপহার হিসেবে গরিব-অসহায় মানুষের মাঝে ওষুধসামগী বিতরণ করা হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা