ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে পণ্যসামগ্রীর গোডাউনে আগুন


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ১:৫

শ্রীনগর উপজেলার ছনবাড়ি-শ্রীনগর চকবাজার সড়কের হরপাড়ায় একটি গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আব্দুল আওয়াল এন্টারপ্রাইজ নামক ওই প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন পণ্যসামগ্রী আগুনে পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গোডাউনের কিছু মালামাল উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, পার্শ্ববর্তী ভবনের প্রতিবেশীরা গভীর রাতে ওই গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আওয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। তিনি দাবি করেন, গোডাউনে রাখা রিও ফুড অ্যান্ড বেভারেজ, পুষ্টি সয়াবিন, পুষ্টি চা, ব্লুপ আইসক্রিমসহ বিভিন্ন পণ্যসামগ্রী আগুনে পুড়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মো. মাহফুজ রিবেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের চেষ্টায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুনের হাত থেকে রক্ষা পায়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়