শত নিপীড়ন সহ্য করেও দেশের মাটিতে ছিলেন বেগম খালেদা জিয়া, আবুল খায়ের ভূঁইয়া
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন— “ স্বৈরাচারী সরকার ক্ষমতার মসনদে বসেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন, হামলা, নিপীড়ন চালিয়েছে। এমন অমানুষিক নির্যাতন আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এতো শত নির্যাতিত হওয়ার পরেও জননেত্রী দেশপ্রেমী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসে, দেশের মানুষের কথা চিন্তা করে দেশের মাটি থেকে পালিয়ে যাননি। "
তিনি আরও বলেন, "শেখ হাসিনার আমলে দেশজুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তার নজির ইতিহাসে আর নেই। দেশের অর্থ বিদেশে পাচার করে তিনি দুর্নীতির মহা নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের সর্বত্র আওয়ামী অবৈধ সরকার লুটপাট করে পালিয়েছে। আওয়ামীলীগ সরকার জনগণের ভোটে নয়, বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসেছে। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বিচার ব্যবস্থা লণ্ডভণ্ড, জনগণের অধিকার হরণ করা হয়েছে। আওয়ামীলীগ আজ মানুষের নয়, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।”
অপরদিকে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ ও রায়পুর উপজেলা বিএনপির ( সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল সহ বিএনপির অন্যান্য নেতারা বলেন, " আমরা শুনেছি শেষ জমানায় দাজ্জাল আসবেন, তিনি এসে মানুষকে নিজেকে খোদা মানতে বলবেন, তার এক হাত থাকবে জান্নাত অন্য হাতে থাকবে জাহান্নাম, যারা তাকে অনুসরণ করবে দাজ্জাল তাদেরকে জান্নাত দিবেন, আর যারা তার কথা মানবে না তিনি তাদেরকে জাহান্নামে দিবেন। বর্তমান জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে মরিয়া হয়ে সাধারণ মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে দাজ্জালের মতই জান্নাতের টিকিট বিক্রি করছেন। কিন্তু আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম । আর ইসলাম পালন করলেই আমরা জান্নাত পাবো, না মানলে জাহান্নামে যেতে হবে, আমাদেরকে জামায়াত ইসলাম নয় ইসলাম মানতে হবে। "
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে আয়োজিত জনসভায় বক্তব্যকালে বিএনপির নেতারা এসব কথা বলেন।
২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমির হোসেন ছৈয়াল ও সাবেক সদস্য গাজী মোহাম্মদ মহিউদ্দিন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেড এম নাজমুল ইসলাম মিঠু ( সভাপতি, রায়পুর উপজেলা বিএনপি),
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ.বি. এম জিলানী ( সভাপতি, রায়পুর পৌর বিএনপি ও সাবেক মেয়র, রায়পুর পৌরসভা), শফিকুর রহমান ভূঁইয়া ( সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা বিএনপি), এ্যাড খায়ের আলম( সাংগঠনিক সম্পাদক, রায়পুর উপজেলা বিএনপি),গাজী মোস্তফা কামাল ( সাবেক সভাপতি ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি), ইমাম হোসেন গাজী( সাধারণ সম্পাদক, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি),
আরিফ মাহমুদ কবির( সাংগঠনিক সম্পাদক, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।
সভা শেষে নেতারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ধানের শীষ প্রতীকে সকলের কাছে ভোট চান।
এমএসএম / এমএসএম
দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল
চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান