ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নামাজ শেষে ফিরে এসে দেখেন অটোরিকশাটি নেই, কান্না থামছেই না চালকের


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৩৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ভূইয়ট গ্রামের মো. শহিদ (৫৫) নামের এক চালকের একমাত্র জীবিকার মাধ্যম ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার জামে মসজিদের সামনে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ শহিদ এশার নামাজ আদায় করার জন্য অটোরিকশাটি মসজিদের সামনে রাখেন। কিন্তু নামাজ শেষে বের হলে দেখেন, তার অটোরিকশা আর নেই। অনেক খুঁজেও, অটোরিকশাটির কোনো সন্ধান মেলেনি।

হতভম্ব শহিদ বলেন, “আমার কিছু নেই। আমি অসহায় মানুষ। আমি নি:স্ব হলেও পাচ ওয়াক্ত নামাজ পড়ি। এই অটোরিকশা দিয়েই আমি সংসার চালাতাম। এখন জানি না পরিবার নিয়ে কীভাবে চলব। আমার উপার্জনের একমাত্র মাধ্যমটি চলে গেছে। এখন কি খাবো? কিভাবে চলবো?”—বলতে বলতেই তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। অসুস্থ স্ত্রীকে নিয়ে এখন কীভাবে চলবে, সেই ভাবনায় কিছুক্ষণ পরপর ডুকরে ডুকরে কেঁদে উঠছেন। অটোরিকশা হারানোর বেদনায় কান্নাই থামছে না তাঁর।

নিমগাছী বাজার কমিটির সভাপতি মো. রোমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৃদ্ধ শহিদ একজন অসহায় মানুষ। তিনি এই রিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতেন। রিকশাটি চুরি হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা বাজারের স্বাভাবিক জীবন ও ব্যবসায়িক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশকে অনুরোধ করছি যেন দ্রুত চোর চক্রকে গ্রেফতার করা হয়। এছাড়া বাজারে নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা অতিরিক্ত নজরদারি শুরু করেছি।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবেও কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ