ব্রাহ্মণবাড়িয়া বিসিক থেকে ঝুলন্ত অবস্থায় পাহারাদারের মৃতদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর বাউন্ডারি দেয়ালে ঝুলন্ত অবস্থায় এক পাহারাদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার নন্দনপুরের বিসিক থেকে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মন্নর আলীর ছেলে আবুল কাশেমের (৫০) মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব হোসাইন জানান, আবুল কাশেম বুধল ইউনিয়নের আনসার কমান্ডার। পাশাপাশি তিনি নন্দনপুর বিসিক শিল্প এলাকায় আরশি মেটাল ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানে পাহারাদার হিসেবে কাজ করতেন। রোববার সকালে বিসিকের পেছনের একটি প্লটের দেয়ালে রডে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর তার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন