পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
নেত্রকোনার পূর্বধলায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার সিএনজি চালক আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদাটী এলাকার পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪৫)।
আহতরা হলেন নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪৩) ও এক অজ্ঞাত নারী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি (নং: ময়মনসিংহ থ-১১-০৪২৮) নারান্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা বালুভর্তি বিকল ট্রাকের (নং: ঢাকা মেট্রো-ট-২০-৪৫০৫) পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুই যাত্রী নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ বলেন, “ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন মারা গেছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে।”
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ