ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৫৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উত্তর গাজীনগর গ্রামের নূর হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতদের মধ্যে রয়েছেন— দিরাই উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল বাছির, সেবেনা বেগম, রুমান, সাঞ্জুর আলী (একই পরিবারের সদস্য) এবং দিরাই মাদানি মহল্লার ফুলতেরা বেগম ও তার স্বামী আব্দুল মতলিব। বাকি আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত