যাত্রাবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকায় চোর সন্দেহে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামের এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ শুক্রবার সকালের দিকে ফারুক মিয়ার বাস মেরামতের গ্যারেজে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই বিআইডব্লিউটিএ এর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করত। শুক্রবার সকালে সে নামাজ পড়তে বের হলে চোর সন্দেহে তাকে গ্যারেজে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেছে। সে কোনো রাজনীতিক দলের সঙ্গে জড়িত নয়। এলাকার সবাই তাকে সহজ-সরল ও ভালো মানুষ হিসেবে চিনে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত কিছুই জানাতে পারেননি তিনি। এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান। তিনি বলেন, সকালে একটি গ্যারেজ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তিনি বিআইডব্লিউটিএ এর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন এবং এর আগে তাকে রিহাব সেন্টারেও রাখা হয়েছিল। সকালে বের হয়ে তিনি কোথাও হয়তো চুরি করতে ঢুকেছিলেন সেই সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমরা পাইনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনাটি আইনি প্রক্রিয়া চলমান। বিস্তারিত পরে জানা যাবে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন