ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহম্মদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:৩

মাগুরার মহম্মদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আর.এস.কে ইনস্টিটিউশন  মাঠে আয়োজিত এই সমাবেশে আটটি ইউনিয়ন থেকে হাজারো নারী কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রওশন আরা ইয়াসমিন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সদস্য সচিব সুলতানা রউফুন্নাহার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,
“দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দেশে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী ভোটার। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী সমাজকে ঘরে-বাইরে সাহসী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন,
“বিএনপির আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়—এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। মহিলারা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তাহলে অন্যায়-অবিচারের পতন একদিন অবশ্যই ঘটবে।”
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার এবং দলীয় কর্মীদের সব সময় সংগঠিত থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত