ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

‎অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালে কৃষি বিপর্যয়: রোপা আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষক


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:৩৩

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অসময়ের টানা বৃষ্টিতে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে পানি জমে অনেক জায়গায় ধান গাছ লুটিয়ে পড়েছে, শীষে ধরবে চিটা, কোথাও বা গাছ পচে নষ্ট হওয়ার আশংকা । ফলে হতাশায় পড়েছেন উপজেলার কৃষকেরা।
‎
‎উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা যে ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, সেটিই এখন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নিচু জমির অধিকাংশ রোপা আমন খেতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মাঠে ধান গাছ একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, যা কাটা ও শুকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
‎
‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ক্ষেতলাল উপজেলায় রোপা আমন চাষ হয়েছে প্রায় ১২হাজার হেক্টর জমিতে।  মাঠেই বিনা-১৭, ব্রী ধান-৭৫, ব্রী ধান-৯০, স্বর্ণা-৫ ও নতুন জাত ব্রী ধান-১০৩ রোপণ করা হয়েছে। নতুন জাতের ধানে তুলনামূলক ভালো ফলনের আশা করা হলেও হঠাৎ বৃষ্টিতে সেই আশায় দেখা দিয়েছে ধাক্কা।
‎
‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালের অনেক রোপা আমন ধানের অনেক  ক্ষেতে এখন পানিতে তলিয়ে আছে। নিচু এলাকার ধানগাছ শিকড়সহ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে এবং ক্ষতিগ্রস্ত ধানে বাদামী ঘাসফড়িং এর কীটনাশক স্প্রে করতে।
‎
‎স্থানীয় কৃষক আহসান হাবীব বলেন,গত সপ্তাহের বৃষ্টিতে আমার তিন বিঘা জমির ধান একেবারে লুটিয়ে পড়েছে। এখন কাটা সম্ভব হচ্ছে না, ধান কালো হয়ে যাচ্ছে। বৃষ্টি আর এমন চললে পুরো ফসল শেষ হয়ে যাবে।
‎
‎এদিকে কৃষকেরা জানিয়েছেন, চলতি মৌসুমে সার, বীজ ও শ্রমের উচ্চমূল্যের কারণে আগেই ব্যয় বেড়েছে। এখন বৃষ্টিতে ফসল নষ্ট হলে লোকসান সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
‎
‎ক্ষেতলালের কৃষকেরা এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে—একদিকে রোপা আমনের ক্ষতি, অন্যদিকে জমিতে জমে থাকা পানি শুকাতে সময় লাগছে। আবহাওয়া অনুকূলে না এলে উপজেলার সামগ্রিক ধান উৎপাদনে বড় ধরণের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন