আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
"সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস ২০২৫ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
তিনি তাঁর বক্তব্যে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি শক্তিশালী সামাজিক দর্শন। সমবায় সমিতিগুলো গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি সদস্যদের মধ্যে ঐক্য, সততা এবং আত্মনির্ভরশীলতার বোধ তৈরি করে।
সরকারের ভিশন অনুযায়ী, একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন, বাংলাদেশ গড়তে হলে সমবায়ের মূলনীতি 'একতাই শক্তি' কে কাজে লাগিয়ে সকল স্তরে সমবায়ী কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। সমবায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন ও মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, সাংবাদিক তপন কুমার সরকার সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আত্রাইয়ের সমবায়ী সদস্যরা ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার