বারহাট্টায় সমবায় দিবস পালিত
'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এ প্রতিপাদ্যকে ধারন করে সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে (১ নভেম্বর) শনিবার উপজেলা হলরুমে উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রতন, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য শিক্ষক সমবায় শাহজাহান কবীর, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমবায়ের মূলনীতিগুলো হলো একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বিশ্বাস। এছাড়া গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, সংহতি, সততা, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব এবং অন্যদের প্রতি যত্ন নীতিমালা সমবায়ে রয়েছে। এই নীতিগুলোর উপর ভিত্তি করে সদস্যরা সম্মিলিতভাবে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। মানুষকে স্বাবলম্বী করে একে অন্যর প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বাব জানান তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. খবিরুল আহসান বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ। 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'- এ প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব।
আলোচনা সভার শেষে অকাল মৃত্যুবরণ করা সমবায় সদস্য ফিরোজ মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে