ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:৩১

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

‎পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার এবং বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার (ওসি তদন্ত) আঃ মান্নান ও সমবায় অফিসার আজিত কুমার দত্ত।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার আঃ সাত্তার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের