ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:৩২

এই স্লোগানকে সামনে রেখে- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস - ২০২৫ পালিত হয়েছে।

শনিবার ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নাচোল উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস  উপলক্ষে  শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় । নাচোল উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলা মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ। এতে প্রধান অতিথি ছিলেন, নাচোল সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় হচ্ছে ঐক্যের প্রতীক— যার মাধ্যমে স্বল্প মূলধন ও পারস্পরিক সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব। তাঁরা আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমবায় আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।

“সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি হলো সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি সম্ভব। তরুণ প্রজন্মকে সমবায় কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, তাহলেই টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণ, নারী সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভার আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের সামনে থেকে প্রধান প্রধান সড়ক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে সমবায় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র