জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। শনিবার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার দড়িপাড়া বাইপাস মণ্ডলবাড়ী এলাকায় নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। প্রযুক্তিগত সহায়তা ও মাঠ পর্যায়ের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি-১ এর এসআই মো. আব্দুল্লাহ আল আজাদ।
এর আগে, ইসলামপুর থানার একটি হত্যা মামলার ৪নং আসামি মো. নরুজ্জামাল (৩৮)-কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক সংলগ্ন লগোচ কোম্পানির সামনে থেকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়। তিনি বকশিগঞ্জ উপজেলার সাজিমারা (গোয়ারপাড়া) এলাকার মো. সাহেব আলীর ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ইসলামপুর উপজেলার বোলাকীপাড়া এলাকার মো. মমিনুল ওরফে মনিরুল-কে হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করে। শনিবার সকালে দুই আসামিকে থানায় হস্তান্তরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, “জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুইটি গুরুতর মামলার আসামি গ্রেফতার প্রমাণ করে যে, কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। তিনি আরও বলেন, জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব এবং ডিবি-১ টিমের নেতৃত্বে দ্রুত অভিযানের মাধ্যমে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে, যা জেলা পুলিশের পেশাদারিত্ব ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।
Aminur / Aminur
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন