জনগণের ভোটাধিকার হরণ করার পায়তারা চলছেঃ আব্দুল বারী ড্যানী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, "দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশের গণতন্ত্রকে রুদ্ধদ্বারে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু দেশের আপামর জনগণ এখন আর চুপ করে থাকবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে গণজাগরণ শুরু হয়েছে।"
তিনি বলেন, 'দীর্ঘ ১৬ বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ থেকে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। দেশের মানুষের আকাঙ্খা ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত করেছি। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সাথে সুর মিলিয়ে একটি মহল একাত্তরের পরাজিত শক্তিকে সাথে নিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন অজুহাত খুঁজছে। তারা কখনো পিআর পদ্ধতি, আবার কখনো গণভোটের নাম করে জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করারনপাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট ঘোষনা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা কখনো ভূলুন্ঠিত হতে দিবো না।'
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিজ এলাকা বারহাট্টায় শনিবার হাজারও নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বারহাট্টা বাজারে মিছিল সহকারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন ও গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণি ভূমিকা রেখেছেন, তিনি দেশকে এবং দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের দলে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু দল থেকে একজনকে মনোনয়ন দিতে হবে। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সকলেই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন। আগামীর রাষ্ট্র বিনির্মানে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের যে ঘোষনা, তা বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
নির্ধারিত সময়ে আগামি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যায় ব্যক্ত করে এটিএম আব্দুল বারী ড্যানী আরো বলেন, ‘আগামির রাষ্ট্র বিনির্মানে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে কাঠামো, তা আমরা জনগণের মাঝে বিলিয়ে দিচ্ছি এবং জনগণকে সচেতন করছি। আগামির রাষ্ট্র কিভাবে চলবে ৩১ দফার মধ্যে তা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সঠিক সময়ে ভোট হলে, মানুষের গণতান্ত্রিক অধিকার সে অধিকারের মাধ্যমেই জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। জনগণের আকাঙ্খাও তাই। জনগণের আকাঙ্খাকে সাথে নিয়ে বিএনপি সবসময় কাজ করছে এবং কাজ করে যাবে- এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কেন্দ্রীয় বিএনপি’র এই নেতা।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্তি ও এ কর্মসূচীর মাধ্যমে বারহাট্টাবাসীর জন্য আপনার বার্তা কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড্যানী বলেন, 'নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন আমার নির্বাচনী এলাকা। আমি দীর্ঘসময় ছাত্র রাজনীতি করেছি, যুবদল করেছি এবং বিএনপি’র নেতৃত্ব দিচ্ছি। কেন্দ্র এবং নেত্রকোনায় ও বারহাট্টায় বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছি। এখন পর্যন্ত নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বারহাট্টা থেকে কখনোই সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। বারহাট্টার মানুষ অবশ্যই আশা করে, বারহাট্টা থেকে তাদের জনপ্রতিনিধি আসুক। আল্লাহ রহমতে যদি দল আমাকে মনোনয়ন দেয়, অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে বারহাট্টাবাসীকে দেখবো। যেহেতু বারহাট্টায় আমার জন্ম, বারহাট্টায় সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।'
এ সময় তার সাথে ছিলেন তাঁর নিজ এলাকার অসংখ্য বিএনপি’র সমর্থক এবং জেলা ও উপজেলায় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন