ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে প্রতিবন্ধির বসতঘর ভাংচুর ও মারধরের অভিযোগ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ১:৪৫

চট্টগ্রামের চন্দনাইশে রতন দাশ (৪৫) নামে এক প্রতিবন্ধির বসতঘর ভাংচুর ও পরিবারের সদস‍্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইগাতা এলাকায় ঘটনাটি ঘটে।অভিযুক্তরা হলো,মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪৫), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে অনিক দাশ (১৮)সহ অজ্ঞাত আরো ১০-১২ জন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদি বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে বসবাস করে আসছিল। পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা টিনশেট দিয়ে ঘর নির্মাণ করে। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হলে তা মেরামত করতে করে। এ অবস্থায় বিবাদীগন বিভিন্নভাবে মিথ‍্যা, ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন। এর প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাদীর বসতঘর ভাংচুর করতে থাকে। তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও কিলঘুষি মেরে জখম করে এবং মৃত‍্যুর হুমকি দেয়। এ সময় তাদের শোর চিৎকার শুনে প্রতিবেশিরা 999 এ কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ব‍্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা