ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৩:৩৯

অপরাধ দমনে বিশেষভাবে গঠিত ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেছেন জেলার পুলিশ সুপার।

রবিবার (০২ নভেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনগনকে সাইবার ক্রাইম সম্পর্কে অবহিত করা হয়। ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে ১২১টি উদ্ধারকৃত মোবাইল ফোন ও ৯৩,২২০ নগদ অর্থ মূল মালিকের কাছে হস্তান্তর সহ, সাইবার বুলিংয়ের শিকার হওয়া ভুক্তভোগীদেরকে বিশেষ সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ, অনলাইন প্লাটফর্মে অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহ জেলা পুলিশ কর্তৃক গঠিত বিশেষ টিম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ফলে, ঝিনাইদহ জেলা জুড়ে সাইবার ক্রাইম অনেকাংশেই কমে এসেছে। অনলাইন ক্যাসিনো, সাইবার বুলিং, সাইবার স্ক্যামকে শূন্যের কোঠায় নামানোর বিশেষ উদ্যোগকে সামনে রেখে, জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে প্রতিনিয়ত কাজ করছে পুলিশের এই বিশেষ ইউনিট।

সাইবার ক্রাইম সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সার্বিক কার্যাবলী এবং অগ্রগতির প্রশংসা করে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা) বলেন,
"সাইবার নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ; সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। অচেনা লিংকে প্রবেশ করবেন না, কোন পরিস্থিতিতেই OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য শেয়ার করবেন না। যেকোনো ধরনের সাইবার অপরাধ বা প্রতারণার স্বীকার হলে, তাৎক্ষণিকভাবে জেলা সাইবার ইউনিট অথবা নিকটস্থ থানায় অবহিত করবেন।"

এসময় তিনি আরও বলেন,
"পুলিশ পুলিশ জনগণের বন্ধু হিসেবে সকল প্রকার অপরাধ দমনে সার্বক্ষনিক পাশে থাকবে। এক্ষেত্রে, আইনি পদক্ষেপে আপনারা পুলিশকে সহযোগিতা করুন।"

ঝিনাইদহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও ভুক্তভোগীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এমএসএম / এমএসএম

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫

বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ

আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান

আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ।

ছোট ও মাঝারি শিল্প গিলে খাচ্ছে কর্পোরেট কোম্পানি।

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১