ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ক্যান্সারে আক্রান্ত পৌর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ রুপার ইন্তেকাল


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:১৮

বগুড়া পৌর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোছা. সাবিরা ফেরদৌস রুপা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ রোববার (২ নভেম্বর) সকালে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি শেরপুর শালফা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ, বগুড়া জেলা জিয়া পরিষদ ও বগুড়াস্থ শেরপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলীর সহধর্মীনি। তাঁদের এক পুত্র ও এক সন্তান রয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বগুড়ার চকলোকমান উল্কা মাঠে বাদ যোহর জানাজা নামাজের পূর্বে এক বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা অধ্যক্ষ রুপার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এছাড়া বগুড়াস্থ শেরপুর উপজেলা সমিতির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান রাজা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পৌর টেকনিক্যাল কলেজ ও শালফা বিএম টেকনিক্যাল কলেজের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গও অধ্যক্ষ রুপার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত অধ্যক্ষ রুপা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। মাঝে বেশকিছুদিন ক্যান্সার নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু মাসখানেক আগে আবারো তার অসুস্থতা বেড়ে যায়। বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়ার বিষয়টি জানা যায়।

মরহুমার প্রথম জানাজার নামাজ বাদ যোহর বগুড়ার চকলোকমান উল্কা মাঠে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় মরহুমার শশুরবাড়ি শেরপুর উপজেলার শালফা গ্রামে। জানাজা শেষে সেখানেই বিকালে তাঁর দাফন সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক