বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণে ১ জন আহত
বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমসহ আরও কয়েকজন কুমিল্লা থেকে এসে কয়েক দিন ধরে ওই গ্রামের মোছা. নাসিমা আক্তারের (৪৫) বাড়িতে অবস্থান করছিলেন। নাসিমার স্বামী মো. মুক্তার হোসেন স্থানীয়ভাবে মাদক ব্যবসায় জড়িত বলে জানা গেছে। রবিবার সকালে তারা ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেলিম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গোপন সূত্রে জানা যায়, স্থানীয় মাদক কারবারি ও চোরাচালান চক্রের সহযোগিতায় কুমিল্লা থেকে আসা ৩–৪ জন ব্যক্তি বিস্ফোরক তৈরির চেষ্টা করছিল। বিস্ফোরণের পর তাদের মধ্যে কয়েকজন দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গাবতলী থানার একজন কর্মকর্তা জানান, “বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন