ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিরপেক্ষ নির্বাচনে ব্যারিস্টার নাজমুল হুদার ৭ ফর্মুলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:১৭

সারাদেশে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অবাধ-সুষ্ঠ নির্বাচন করার জন্য ব্যারিস্টার নাজমুল হুদা ৭ ফর্মুলা দিয়েছেন। নাজমুল হুদার দেয়া ফর্মুলায় নির্বাচন করলে দেশ-বিদেশে বাংলাদেশের নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।  গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তাদেরও আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা স্বীকৃতি দেবে। তৃণমূল বিএনপি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে অবাধ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে তৃনমূল বিএনপির ৭ দফা ফর্মুলার রূপরেখা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন তৃনমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বিএনএ সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মহানগর সভাপতি অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তৃণমূল বিএনপির যুগ্ম-মহাসচিব মো. আক্কাস আলী খান, মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগর সভাপতি শিক্ষাবিদ ড. অধ্যক্ষ সানাউল্যাহ, বিএনএ নেতা অ্যাডভোকেট এয়াছিন চৌধুরী, এম আর রাসেল, অ্যাডভোকেট আ হ ম রাসেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার নাজমুল হুদা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে একপক্ষ মেনে নেয়, স্বাধীনতার ঘোষককে এক পক্ষ মেনে নেয় না। আমাদের দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের রোডম্যাপে নিয়ে গেছেন কিন্তু জনগণের ভোটাধিকার হরণ হয়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকারকে আন্তরিক হতে হবে। স্বাধীনতার ৫০ বছর পরও একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা দাঁড় করাতে পারিনি। বঙ্গবন্ধুর আমলে রচিত সংবিধানে জনগণ সকল ক্ষমতার মালিক। সংবিধানকে সামনে রেখে আমার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৭ দফা ফর্মুলা  ঘোষণা করছি।

তিনি আরো বলেন, আমার ফর্মুলা অনুযায়ী স্থানীয় ও জাতীয় নির্বাচন হলে জনগণ ও বহির্বিশ্বে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমার দল মনে করে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন