ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:৫২

জামালপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ জনাব আবু ফয়সল মোঃ আতিক, পুলিশ পরিদর্শক (নিঃ)-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (০২ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে সহকর্মীবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সাথে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণকালে উপস্থিত কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);
জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);
জনাব মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা;
জনাব মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর-১;
জনাব মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা;
জনাব শাহজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১, বিশেষ শাখা (ডিএসবি);
এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিদায়ী কর্মকর্তা জনাব আবু ফয়সল মোঃ আতিক একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার হিসেবে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪