বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
পটুয়াখালীর বাউফলে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউককে প্রাণ নাশের হুমকী দেওয়া হয়েছে। এ ঘটনায় রবিবার (২ নভেম্বর) বাউফল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
গতকাল শনিবার (১ নভেম্বর) রাত অনুমান পৌনে ১২টার দিকে থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন ১ নভেম্বর রাত অনুমান ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খান এর ছেলে মো সোহাগ খান (৩০) ও পৌর শহরের ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকাদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে বাউফল থানা পুলিশ ইয়াবা বিক্রি করার সময় ২০ পিচ ইয়াবা সহ আটক করে। আটককৃতদের ফোনে ওই সময় ইয়াবা ক্রেতারা ফোন দিলে তাদেরকেও পুলিশ ধরে আনে। অভিযোগ ও সাথে কোন মাদক না পাওয়ায় ৫জনকে পুলিশ ছেড়ে দেয়।
মাদক কারবারী আটকের সংবাদ “বাউফল ফেস” নামক আইডি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। উক্ত সংবাদের সূত্র ধরে প্রথমে অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সংবাদ তুলে নিতে বলেন। পরে গভীর রাতে তার বাসার সামনে এসে মুখোশ পরিহিত কয়েক যুবক অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। এসময় সাংবাদিক ডিউক সহ তার পরিবারকে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করার হুমকি প্রদান করবে বলে উচ্চস্বরে গালাগাল করে চলে যায়।
এ ব্যাপারে অহিদুজ্জামান ডিউক বলেন, ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকী দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় আমার ও আমার পরিবারের উপরে হামলা হতে পারে।
এ ব্যাপারে বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান বলেন, সংবাদ প্রকাশের জেরে হুমকীর ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংবাদকর্মীরা যাতে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, হুমকির বিষয়টি জেনেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার