ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন-সমাবেশ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:১৮

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার আয়োজনে রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দারমানিক, সোনাতলা, খাপড়াভাঙ্গা ও আরপাঙ্গাশিয়া নদীর দখল-দূষণ বন্ধ করতে এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা প্রমুখ।

এ সময় বক্তারা নদীর দখল-দূষণ বন্ধসহ কলাপাড়া পৌরসভার প্রবহমান চিংগুড়িয়া খাল প্রভাবশালী ব্যক্তিদের হাত থেকে দখলমুক্ত করে খালের ওপর বাঁধ অপসারণের দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

বক্তারা আরো বলেন, যাদের শোনার কথা তারা শুনছে না আর যাদের দেখার কথা তারা দেখছে না। এভাবে চলতে থাকলে নদী, খাল দখল ও দূষণ হয়ে আমাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত