ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান জাকিয়া বেগম ও জাকির হোসেন। তাদের বয়স আড়াই বছর। একসঙ্গে ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখেন সন্তানরা নেই। পরে আশপাশে খোঁজ করে না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একটি ম‍ৃতদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় অন্য শিশুর মৃতদেহও ওই পুকুর থেকে উদ্ধার করা হয়।

মসলেন্দপুর গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, মৃতদেহ দুটি উদ্ধার ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু