সেমিনারের তারিখে ভুল: নরসিংদীতে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা
প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ে নরসিংদীতে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে তারিখ উল্লেখ ছিল ০২ নভেম্বর ২০২৫ খ্রি. তবে সেমিনারটি শুরু হয়েছে ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. রোজ সোমবার সকাল ১১টা ১০ মিনিটে নরসিংদী সদর উপজেলা পরিষদ হল রুমে।
এ বিষয়ে নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর বলেন, “এটা ভুলে হয়েছে।”
সেমিনারটির আয়োজন করে নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান প্রমুখ।
সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান।
সারা বাংলাদেশের ন্যায় নরসিংদী সদর উপজেলাতেও উপজেলা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধীতা সনাক্তকরণের জরিপ কাজ সম্পন্ন করেছে। অদ্যাবধি উপজেলায় ১১,২৩৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সনাক্ত করে তাঁদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ০ থেকে ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২,৫৮৪ জন।
নরসিংদী সদর উপজেলায় বর্তমানে ২০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরে (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ১৫৬ জন শিক্ষার্থী মাসে ৯০০ টাকা, মাধ্যমিক স্তরে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ৪৪ জন শিক্ষার্থী মাসে ৯৫০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে (একাদশ-দ্বাদশ শ্রেণি) ৩ জন শিক্ষার্থী মাসে ১,০৫০ টাকা করে উপবৃত্তি পাচ্ছে।
এমএসএম / এমএসএম
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক