ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মাদকমুক্ত ও উন্নত বাঘা-চারঘাট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ আরিফুল ইসলাম বিলাত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ১:৫৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত নাম মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখার সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম বিলাত।

রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক হিসেবে প্রবাসী ও স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে পরিচিত এই তরুণ নেতা এখন এলাকায় পরিবর্তনের প্রতীক হিসেবে গণ্য হচ্ছেন।

বিলাত তরুণ বয়স থেকেই যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং দীর্ঘদিন বিদেশে থেকেও দলের তৃণমূল কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সমাজসেবা, শিক্ষা সহায়তা, এবং মাদকবিরোধী কর্মসূচির মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

তিনি বলেন, “বাঘা-চারঘাটকে মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার। ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এটাই হবে আমাদের আন্দোলনের মূল স্লোগান। মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না।”

আরিফুল ইসলাম বিলাত আরও বলেন, “আমার লক্ষ্য কেবল রাজনীতি নয়, মানুষের জীবনমান উন্নয়ন। বাঘা-চারঘাটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়নের সমন্বিত উন্নয়নই আমার অগ্রাধিকার। পদ্মা নদীর পাড়ের এই অঞ্চলটি পর্যটন, ফলচাষ ও ক্ষুদ্র শিল্পে সম্ভাবনাময়— যদি সঠিক পরিকল্পনায় এগোনো যায়।”

তিনি বিশ্বাস করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের সবচেয়ে বাস্তবসম্মত রূপরেখা।

 “১৭ বছরের প্রবাস জীবন তারেক রহমানকে দিয়েছে বৈশ্বিক অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের দৃষ্টিভঙ্গি,”— বলেন বিলাত।“তার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি বাংলাদেশের পুনর্গঠনের রূপরেখা। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, ও জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। এই রূপরেখা বাস্তবায়নের জন্য আমরা মাঠে কাজ করতে প্রস্তুত।”

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনটি বিএনপির জন্য ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও, বিলাতের প্রবাসী অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা তাকে এগিয়ে রেখেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এবার এমন প্রার্থী খুঁজছে যিনি শুধু জনপ্রিয় নন, বরং জনদুর্ভোগ জানেন, স্বচ্ছ চরিত্রের অধিকারী এবং জনগণের সমস্যার সমাধানে সক্ষম।

এ বিবেচনায় অনেকের মতে, আরিফুল ইসলাম বিলাত হচ্ছেন সেই নতুন প্রজন্মের মুখ, যিনি দল ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারেন।

এলাকাবাসীও নতুন নেতৃত্বের প্রত্যাশায় উচ্ছ্বসিত। তাদের মতে, পরিবর্তন, উন্নয়ন ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য এখন সময় এসেছে তরুণ, সৎ ও কর্মঠ নেতার।

বিলাতের ভাষায়, “রাজনীতি মানে ক্ষমতার খেলা নয়, জনগণের সেবা। আমি চাই বাঘা-চারঘাটের মানুষ নতুন ভবিষ্যৎ দেখুক— যেখানে থাকবে কর্মসংস্থান, নিরাপদ সমাজ ও উন্নয়নের ধারাবাহিকতা।


বাঘা ও চারঘাট উপজেলার সাধারণ মানুষও চান এমন একজন প্রতিনিধি, যিনি এলাকার বাস্তব সমস্যাগুলো জানেন এবং সমাধানে আন্তরিকভাবে কাজ করতে পারেন।

চারঘাটের এক ব্যবসায়ী বলেন, “বিলাত ভাই বিদেশে থেকেও এলাকার মানুষের খবর রাখেন। অসহায়দের পাশে দাঁড়ান, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকেন— এমন নেতা এখন খুব দরকার।”

বাঘার কলেজছাত্রী আফরিন হোসনা বলেন, “আমরা তরুণ ভোটাররা চাই পরিবর্তন। আমাদের প্রথম ভোট হবে গণতন্ত্রের পক্ষে— অর্থাৎ ‘ধানের শীষে’। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার পথে বিলাত ভাই যেন আমাদের এমপি হন।”

স্থানীয় কৃষক আবদুল হান্নান বলেন, “তিনি শিক্ষিত, প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে চিন্তা করেন। যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে তাঁর পরিকল্পনা আছে। আমরা এমন নেতাকেই পাশে চাই।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র