সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক
নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের পাশে থাকা একটি খেজুর গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে।
রবিবার বিকেলে স্থানীয় দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। মাঠে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে খেলা দেখলেও, ওই যুবক দর্শক খেজুর গাছে উঠে ভিন্নধর্মী উপায়ে খেলা দেখেন।
ওই দর্শকের পরিচয় জানা গেছে, তিনি তাড়াশ উপজেলার বিনোদপুর এলাকার আশকানের ছেলে মাসুদ (৩৩)
এসময় মাঠে উপস্থিত দর্শকরা হাস্যরসের সৃষ্টি করেন এবং অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন।
প্রীতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক ফারুক হোসেন ও শাকিল জানান, এলাকাটিতে ফুটবল খেলাকে ঘিরে তরুণ, যুবক ও মুরব্বিদের উচ্ছ্বাস বরাবরই চোখে পড়ার মতো। তবে খেজুর গাছে উঠে খেলা দেখা এবারই প্রথম দেখা গেলো।
একজন দর্শক হাসতে হাসতে বলেন, খেলার প্রতি এমন ভালোবাসা দেখলে মনটা ভালো হয়ে যায়, যদিও একটু ঝুঁকিপূর্ণ কাজ খেজুর গাছের মাথার উপরে ওঠা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন