পাবনায় মাদকের টাকা না পেয়ে নামাজরত পিতাকে কুপিয়ে হত্যাঃ ছেলে আটক
মাদকের টাকা না পেয়ে পাবনায় নামাজরত পিতা নিজাম প্রামানিক (৬০) কে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা প্রামাণিক (২৮) কে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মোস্তাফাকে আটকের সমায় ছুরিকাঘাতে পাবনা থানার এসআই জিয়াউর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হন। রোববার দিবগত রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গী গ্রামে এঘটনা ঘটে। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্য জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া এসআই আবু বকর সিদ্দিক ও এসআই আবু রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামানিক স্থানীয় নতুন বাজার থেকে সন্ধ্যার পর বাসায় ফেরেন। খাওয়া-দাওয়া শেষে এশার নামাজে দাঁড়ান। এমন সময় সুযোগ বুঝে তার মাদকাসক্ত ছেলে ঘরের দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম কওে পিতাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ছেলে মোস্তফা ঘর থেকে বের হয়ে পাশের রুম গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। এ সময় বাড়ির লোকজন মোস্তফাকে ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। আর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের আরেক ছেলে মিজানুর রহমান বলেন, ‘সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইত। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাতো। বাবা মাঝে মধ্যে টাকা দিতো। এখন টাকা না পেয়ে বাবাকে হত্যা করেছে।’
পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মৃতরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ