কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার বিকাল ৩টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভস্টক অফিসার কামরুজ্জামান পাইকার, পরিচালনা ও তত্ত্বাবধানে করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো,কাইয়ুম চৌধুরী ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কাইয়ূম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার একরামুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার তিন হাজার নয় শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাঝে সরিষা ২হাজার ৭শত, গম ৯শত, বাদাম ১শত ৫০পরিবারকে, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী ও মুগ ফসলের বীজ মোট ৩ হাজার ৯শত পরিবারের মাঝে বিতরন করা হবে ও রাসায়নিক সার প্রদান করা হবে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক চাষিদের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস প্রান্তিক চাষিদের মাঝে সর্বোচ্চ উন্নত মানের সরিষা বীজ ও রাসায়নিক সার প্রদান করছে। তাই এই প্রণাদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওকর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ