বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জামান কামাল নুরুদ্দিন মোল্লার এবং মাদারীপুর-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আনিসুর রহমান খোকন তালুকদার।
এছাড়াও মাদারীপুর ২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
অন্যদিকে, মাদারীপুর-১ আসনের প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তার পরিবারও বেশ প্রভাবশালী। তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
দলীয় মনোনয়নের খবরে জামান কামাল নুরুদ্দিন মোল্লার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে অপরপক্ষে কিছু নেতাকর্মীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই দুই প্রার্থীর ঘোষণায় মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে। মাদারীপুর ১ ও ৩ আসনে প্রার্থী ঘোষণা করায় বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করা হয়।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু