ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ৫৮০ মণ্ডপে হবে দুর্গাপূজা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৬-৯-২০২১ বিকাল ৫:১৬

ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর ৫৮০টি দুর্গামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রোববার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা পূজা উদযাপন পরিষদের প্রবীর কুমার দেব, সাধারণ সম্পাদক পরিতোষ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি সোমেশ রঞ্জন রায়, জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

এ সময় সবকটি উপজেলার নির্বার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার সবচেয়ে বেশি ১৫৫টি মণ্ডপে পূজা হবে নাসিরনগর উপজেলায়। সভায় স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু