ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগমারা প্রেসক্লাবের সদস্য আবু বাক্কার সুজনকে স্থায়ীভাবে বহিষ্কার


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:১০

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগমারা প্রেসক্লাবের সদস্য আবু বাক্কার সুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু বাক্কার সুজন প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। পূর্বে অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যান।

সম্প্রতি পুনরায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় গত ১১ অক্টোবর জরুরি সভায় তার সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। এর পরও তিনি ব্যক্তিগত স্বার্থে ‘বাগমারা উপজেলা প্রেসক্লাব’ নামে নতুন একটি সংগঠন গঠন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। এতে বাগমারা প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন হয়।

এ ঘটনায় সভায় সর্বসম্মতিক্রমে তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তার গঠিত ভূঁইফোড় সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর কুতুবুল আলম, যুগ্ম সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিনসহ অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত, বাগমারা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকদের নিয়ে কাজ করছে এবং সংগঠনের মর্যাদা রক্ষায় সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানানো হয়েছে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার