ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বিএনপির টিকিট পেলেন খোকন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:১৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি আনুষ্ঠানিকভাবে আনিসুর রহমান তালুকদার খোকনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

মনোনয়ন ঘোষণার পর সোমবার সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় খোকন বলেন, “মাদারীপুর-৩ আসনের জনগণ বহু বছর ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি সব সময় তাদের অধিকার রক্ষার পক্ষে ছিলাম, আছি এবং থাকব। তৃণমূলের নেতাকর্মীরাই আমার আসল শক্তি—তাদের নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।”

ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন এলাকায় তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। অনেকেই আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করে খোকনের প্রার্থিতা উদযাপন করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এবং ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Aminur / Aminur

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?