চট্টগ্রামে ০১(মিরসরাই) এর ধানের শীষের কান্ডারি নুরুল আমিন চেয়ারম্যান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
তিনি ২০১৮ সালেও চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন। এর আগে ২০১৪ সালে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মাঠের মানুষের দাবির মূল্যায়ণ করছে দল। বিগত ১৭ বছর নুরুল আমিন চেয়ারম্যান মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এতে বহুবার তাকে কারাবরণ করতে হয়েছে। তার মনোনয়ন ত্যাগিতের মূল্যায়ন হয়েছে বলে মনে করেন।
প্রার্থী ঘোষণার পর নুরুল আমিন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন,এটি শুধু আমার নয়, মিরসরাইয়ের মানুষের বিজয়ের সূচনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি শেষ পর্যন্ত লড়ব। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি সকল নেতাকর্মীকে অনুরোধ করছি কোনো ধরনের কটুক্তি, মিটিং-মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকুন। আমাদের লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন ও এ আসন বিজয়ী করে তারেক জিয়াকে উপহার দেয়া।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন