কুড়িগ্রামে ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অনুষ্ঠানের আয়োজন করে উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প। এ ঘোষণার পর আগামী তিন বছরের মধ্যে এই ইউনিয়নকে সম্পূর্ণ বাল্যবিবাহমুক্ত করার জন্য এলাকার জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে প্রতিরোধে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হলো।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পানাউল্ল্যা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, আরডিআরএসের উপজেলা সমন্বয়কারী আরিফ-উজ-জামান, বিধান পাল, ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রুবেল প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প প্রতিটি ওয়ার্ডে যাচাই করে দেখেছে, বিগত ২০১৮ সালে এই ইউনিয়নে বাল্যবিবাহ ও অন্যান্য কারণে ১২ কন্যাশিশু ঝড়ে পড়ে। ২০১৯ সালে সেটি ১ জনে নেমে আসে। এছাড়াও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ইউনিয়নে বিয়ে নিবন্ধন করার হার বৃদ্ধি পেয়েছে। যেমন- ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন বছরে বিয়ে নিবন্ধন হয়েছে ৩৫টি। পক্ষান্তরে ২০২০ সাল থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত বিয়ে নিবন্ধন হয়েছে ৫৪টি।
বাল্যবিবাহ প্রতিরোধে এই ইউনিয়নে ১৩৮জন যুব ও যুবাদের নিয়ে ওয়ার্ড পর্যায়ে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী তিন বছরে জরিপের মাধ্যমে কোনো বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়নি মর্মে নিশ্চিত হলে ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হবে।
এমএসএম / জামান
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার