ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ৩:৩

৭ই নভেম্বর উদযাপন ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থনে ও মনোনয়ন এর দাবিতে ফরিদপুর মধুখালী উপজেলা ও পৌর বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টা থেকে রাত ৭ টা পর্যন্ত চলে এই জরুরি সভা।  আগামী ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করতে সকল নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়।  এছারা আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসন থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি'র প্রার্থী হিসেবে একমাত্র যোগ্য নেতা সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে মনোনীত করতে দলের নীতি নির্ধারক ও বিএনপি'র ভাই চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানানো হয়। 
বক্তারা তাদের বক্তব্যে বলে, এই আসনে কোন শরিক দলের প্রার্থী দিলে তা মেনে নেয়া হবে না। এই আসনে বিএনপি'র কমিটি এবং জনসমর্থন অনেক শক্তিশালী, তাই এখানে বিএনপি নেতাকেই মনোনয়ন দিতে হবে,কোন ফ্যাসিস্ট পল্টিবাজ ব্যক্তিকে মেনে নেওয়া হবে না। সভায় মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক এর পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাবলু কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুন্নু, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল,উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান, সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সহ, উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠন ও ইউনিয়ন বিএনপি'র অসংখ্য  নেতৃবৃন্দ। 
উপস্থিত সকল নেতাকর্মীদের একটাই দাবি, স্থগিতকৃত ফরিদপুরের ১ আসনে বিএনপি দলীয় নমিনেশন একমাত্র খন্দকার নাসরুল ইসলাম নাসিরকেই দিতে হবে,অন্যথায় কোন ষড়যন্ত্র মুখ বুজে মেনে নেওয়া হবে না। 

Aminur / Aminur

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ