ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ৩:৫৫

 বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, “বাংলাদেশ এখন দুই পথে দাঁড়িয়ে- একদিকে ১৯৭২ সালের বাকশালী ব্যবস্থায় ফিরে যাওয়া, আর অন্যদিকে জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের নির্মাণ।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হেলিপ্যাড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ৭২-এর বাকশালীরা আবারও ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “জুলাই সনদের গুরুত্ব এখানেই-এর মধ্যে আছে ১৯৪৭ সালের ইতিহাস, ২০১৩ সালের শাপলা চত্বরের ত্যাগ, একাত্তরের চেতনা, আর ২০২৪ সালের সারা বাংলার ঐক্যবদ্ধ বিপ্লবের বার্তা।
বক্তব্যে তিনি শেখ হাসিনা সরকারের আমলের “হত্যাকাণ্ড, স্বৈরাচারী আচরণ ও প্রতিশোধমূলক রাজনীতি”-র তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে তিনি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশারফ হুসাইন খান। 
এসময় আল্লামা মামুনুল হক ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা মোশারফ হুসাইন খানকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেন এবং সকলকে নির্বাচনে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মহাসচিব মাওলানা আলী উসমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, নেত্রকোণা জেলা সভাপতি আল্লামা জিয়া উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাসুম মোস্তফা।

Aminur / Aminur

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে