ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর,ঘটনার সত্যতা পাওয়ায় সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:৪২

প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা ও হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

নাজমা আক্তার  ঢাকায় থাকেন। তাঁর স্থলে স্নাতক পড়ুয়া এক শিক্ষার্থীকে দিয়ে স্কুলে পাঠদান ও হাজিরা খাতায় স্বাক্ষর করাতেন তিনি। এনিয়ে গত রোববার ঢাকামেইল, আজকের পত্রিকা,কালের কন্ঠ ও যমুনা টেলিভিশনে  খালিয়াজুরী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার বেহাল দশা ও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতেই প্রশাসনের দৃষ্টি পড়ে বিভিন্ন মাধ্যমে প্রচার সংবাদে পর সরেজমিনে তদন্তে প্রমাণিত হওয়ায ঐ শিক্ষিকাকে  সাময়িক বরখাস্ত করেন কর্তৃপক্ষ। 'ঢাকায় থাকেন শিক্ষিকা, তবে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়মিত' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

৪ নভেম্বর ( মঙ্গলবার) নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম তাঁকে সাময়িক বরখাস্ত করেন।শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা ও হাজিরা খাতায় স্বাক্ষর করানো সরকারি চাকরি বিধি পরিপন্থী।  বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শিক্ষক নাজমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নূরালীপুর গ্রামে ২০১৮ সালে স্থাপিত হয় রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি । বর্তমানে বিদ্যালয়টিতে ৭৪ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তার। তিনি ২০২৪ সালের ২৯ এপ্রিল বিদ্যালয়ে যোগদান করেন। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকে বিদ্যালয়ে অনিয়মিত তিনি। বিদ্যালয়ে না গেলেও শিক্ষক হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করছেন নাজমা আক্তার। এর সাথে নিয়মিত বেতন ভাতাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন। 

গত ২৮ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মোট ৫ জনের মধ্যে ২ জন শিক্ষককে উপস্থিত পাওয়া যায়। নাজমা আক্তারের স্থলে প্রক্সি শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন স্নাতক পড়ুয়া হেপি আক্তার নামের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী নাজমা আক্তারের হয়ে পাঠদানসহ শিক্ষক হাজিরা খাতায় 'নাজমা' লিখে স্বাক্ষর করেন। আর এই কাজে সাহায্য করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আক্তার। জানতে চাইলে স্নাতক পড়ুয়া শিক্ষার্থী হেপি আক্তার বলেন, ' নাজমা ম্যাডাম ঢাকায় আছেন। এজন্য কয়েক মাস তার ক্লাস আমি নিচ্ছি। ম্যাডাম বলায় তার শিক্ষক হাজিরা খাতায় আমি 'নাজমা' লিখে স্বাক্ষর করছি। এটা আমার ভুল হয়েছে।' এ নিয়ে গত রোববার সংবাদ প্রকাশ হলে নাজমা আক্তারকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র