মিরসরাইয়ে ধানের শীষের প্রচরণায় নামলো প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান
আজ থেকে মিরসরাইয়ে চেয়ারম্যান গ্রুপ বিলুপ্ত ঘোষণা করলাম। বিএনপির চেয়ারম্যান নামে আলাদা কোনো গ্রুপ আর থাকবে না। আজ থেকে আমাদের গ্রুপের নাম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ। এসব বলছেন ধানের শীষের মনোনীত প্রার্থী চট্টগ্রাম -০১ মিরসরাই এর প্রার্থী নুরুল আমিন
আমরা ধানের শীষের গ্রুপ। মনোনয়ন অনেকেই চেয়েছে তারা সবাই আমাদের সতীর্থ৷ তাদের প্রতি আমার ভালোবাসা। সকল মান অভিমানে ভুলে আমরা ধানের শীষের লোক হিসেবে ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল। আজকের পর থেকে সেটি নেই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করে এই নির্বাচনে মিরসরাই আসন খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেব।
গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ও বারইয়ারহাট পৌরসভায় ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-১ আসন মিরসরাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
তিনি আরও বলেন, বিগত ১৮ সালেও আমার দল আমার ওপর আস্থা রেখে নমিনেশন দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা আমাদের ওপর নির্যাতন চালিয়ে নির্বাচন করতে দেয় নাই। আল্লাহর দরবারে শুকরিয়া আমাকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করি দুনিয়া ও আখিরাতের কল্যাণে যেন এই নির্বাচনে বিজয় লাভ করি। আমি জনগণের কাছে, নেতাকর্মীদের কাছে এই দোয়া চাই।
পথসভায় নেতাকর্মীরা জানান, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ওনারা একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নুরুল আমিন চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ায় আমাদের স্থানীয় নেতাদের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। আমরা শুধু এখন একটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আর সেটিও গণমানুষের বিপুল ভোটের মাধ্যমে প্রমাণ করবো।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন