ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ডা. হোসাইন আহমেদ চান্দগ্রাম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৩:৪২

মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী চান্দগ্রাম আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. হোসাইন আহমেদ। 

তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং আল রাইয়ান হাসপাতাল সিলেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। 

বুধবার (৫ নভেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ডা. হোসাইন আহমেদকে
উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত করে ঘোষণা করা হয়।

ডা. হোসাইন আহমেদ গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আমি আশা করি, মাদ্রাসাু সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদ্রাসাটিকে আরও এগিয়ে নিতে পারব।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা