ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৪:৪৮

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের হলরুমে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান রিজভী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন, কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুর নাহার, গনিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন,  প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, অর্থ সচিব জিয়াউল হকসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য ও কলেজের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।
‎
‎এই সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তোমরা যে কৃতিত্ব অর্জন করেছ, এটি কোনো একদিনের পরিশ্রমের ফল নয়। এটি নিয়মিত অধ্যবসায়, পরিশ্রম, শৃঙ্খলা এবং লক্ষ্যনিষ্ঠার ফল। জীবনে এগিয়ে যেতে হলে এই গুণগুলো আরও ধরে রাখতে হবে। আরো মনে রাখতে হবে শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয় এটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলো। দেশে তোমাদের মতো মেধাবী, সৎ, পরিশ্রমী তরুণদেরই প্রয়োজন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান