ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৫ বিকাল ৫:১০

নেত্রকোনার বারহাট্টায় সীমান্ত দিয়ে চোরাই পথে আনা কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী-থ্রিপিস আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।

উপজেলার কাঁকুড়া বাজার এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মালামাল ভর্তি কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয় লোকজন। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহকারীকেও আটক করে। থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুললে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রিপিস দেখতে পায় পুলিশ। পরে মালামালগুলো নামানো ও গণনার কাজ চলমান রয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও আটক হওয়া চালকের সাথে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ভারতীয় শাড়ী ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সাথে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটিকে আটক করে ভেতরে কি আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহকারীকেও আটক করে। থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুললে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রিপিস দেখতে পায় পুলিশ। পরে মালামালগুলো নামানো ও গণনার কাজ চলমান রয়েছে।

আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখোনো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ড ভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক বলেন, এর আগেও বেশ কয়েকবার চোরাচালানের মালামাল ভর্তি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বারবার এলাকার লোকজনই চোরাচালানের পণ্য আটক করে। আইনশৃঙ্খলা বাহিনী কেন এসব তথ্য পায় না?

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, কাভার্ড ভ্যানটি থানায় চোরাচালানি পণ্যগুলো গণনা করা হচ্ছে। এ ঘটনায়  চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা