বোয়ালমারীতে প্রবাসীর বিরুদ্ধে চেয়ারম্যানের মিথ্যাচারের অভিযোগ
এক প্রবাসীকে জড়িয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিমের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন ওই সৌদি প্রবাসী ইমদাদুল হক মিলন।
এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি বলেন, নাসির চেয়ারম্যান আমার বিরুদ্ধে মানবপাচার, তিনিসহ তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নিজ নামীয় ও ফেক আইডি দিয়ে কটূক্তিসহ যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। বিগত ইউপি নির্বাচনকালে ধার নেয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে আমার সম্মান-মর্যাদা নষ্ট করতে নাসির চেয়ারম্যান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিরকর মনগড়া এ সব অভিযোগ তুলেছেন। আমার বিরুদ্ধে মানবপাচারের কোনো মামলা নেই। আমি কোনো ফেক আইডি ব্যবহার করি না। আমি কবে কাকে বিদেশে পাচার করেছি তার প্রমাণ দিতে হবে। সেটা না পারলে অবশ্যই তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, শুধু নাসির চেয়ারম্যানই নয়; তার স্ত্রী-সন্তানরাও আমার বিরুদ্ধে ফেসবুকে বাজে মন্তব্য ও লেখালেখি করছেন। এটা খুবই দুঃখজনক এবং সামাজিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। এই মিথ্যাচার ও অপতৎপরতা বন্ধে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন প্রবাসী মিলন।
এমএসএম / জামান
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার