ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১৯ মাসের শিশু অপহরণ, ১৮ ঘণ্টায় উদ্ধার


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ১:৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে ১৯ মাসের দুগ্ধজাত শিশু রুম্পা আক্তারকে অপহরণের ১৮ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুলাল হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যায়, আলীপুর গ্রামের ইজিবাইক চালক পান্নু শিকদারের ছেলে মিটুল শিকদারের বাড়িতে গত ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে বেড়াতে আসেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চর-হোগলা গুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার। ঢাকা-খুলনাসহ বিভিন্ন রুটের বাসে হেলপারি করার সুবাদে প্রায় সাত-আট মাস আগে মিটুল শিকদারের সঙ্গে দুলালের পরিচয় হয় এবং এর সূত্র ধরেই তাদের মধ্যে পারিবারিক সু-সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় দুলাল মিটুল শিকদারের বাড়িতে অবস্থান করছিলেন। গত ৫ নভেম্বর সন্ধ্যায় দুলাল হাওলাদার মিটুল শিকদারের ছোট মেয়ে, ১৯ মাসের দুগ্ধজাত শিশু রুম্পা আক্তারকে ঘর থেকে নিয়ে বাইরে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশু এবং দুলাল হাওলাদারকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজনের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয় এবং তারা বিভিন্ন স্থানে খোঁজখুঁজি শুরু করেন। শিশুটিকে পাচার বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে—এমন সন্দেহে ৫ নভেম্বর রাতেই মিটুল শিকদার দুলাল হাওলাদারকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে মুকসুদপুর থানার দুই সাহসী পুলিশ অফিসার এসআই আব্দুল হাকিম ও এসআই অনক কুমার ঘোষের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স দ্রুত অভিযানে নামে। রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে অপহৃত শিশু রুম্পা আক্তারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় অপহরণের মূল অভিযুক্ত দুলাল হাওলাদারকেও আটক করে পুলিশ। বর্তমানে সে মুকসুদপুর থানা হাজতে রয়েছে। মুকসুদপুর থানার এই দুই পুলিশ অফিসারের সাহসী ও মানবিক উদ্যোগে শিশুটিকে ফিরে পেয়ে তার পরিবার আনন্দে আত্মহারা। এলাকাবাসী ও সাধারণ জনগণ পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানের সফলতার ভূয়সী প্রশংসা করেছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত