শেরপুরে এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে যুবলীগ নেতা
শেরপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন মো: রকিবুল ইসলাম নামের এক যুবলীগ নেতা। তাকে সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে।
তিনি আওয়ামী যুবলীগ, নালিতাবাড়ী পৌর শাখার ক্রীড়া সম্পাদক। যুবলীগ থেকে এখনো পদত্যাগ করেননি তিনি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মো: রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের আব্দুল কুদ্দুসের ছেলে। তার বাবা আব্দুল কুদ্দুস ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। রকিবুল হাসান নিজেও মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে কাজও করেছেন সক্রিয়ভাবে।
যুবলীগ ছেড়ে কেন এনসিপিতে এলেন- এ ব্যাপারে জানতে চাইলে রকিবুল ইসলাম বলেন, “যুবলীগে আমাকে কার্যক্রম করতে দেওয়া হয়নি। ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম, সেখানেও পদ দেয়নি। যুবলীগের সব কার্যক্রম থেকে আমাকে বাদ দিয়ে রেখেছিলো। বর্তমানে যুবলীগের কোন কার্যক্রম নেই তাই এনসিপিতে যোগ দিয়েছি।”
এ বিষয়ে শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো: লিখন মিয়া বলেন, রকিবুল ইসলাম যুবলীগের পদে ছিলো বিষয়টি আমরা অবগত ছিলাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় ছিলো তাই পদায়িত হয়েছে। যেহেতু আমরা এখন তার সম্পর্কে যুবলীগের পদে থাকার অভিযোগ পেয়েছি তাই তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ