বড়লেখায় বাঁশের ভেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থী ও কয়েকশ বাসিন্দা
মৌলবীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর দক্ষিণ (কড়িয়া) গ্রামের ৪০ পরিবারের বাসিন্দাদের কয়েক যুগের চলাচল রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী উশৃঙ্খল নারী আফতারুন নেছা। এতে গত এক সপ্তাহ ধরে চরম ভোগান্তি পোয়াচ্ছেন ওই রাস্তায় চলাচলকারীরা। বিশেষ করে মারাত্মক দুর্ভোগে পড়েছে প্রাইমারী, হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবিতে গত বুধবার দুপুরে ভোক্তভোগিদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদনগর দক্ষিণ গ্রামের আজিজুর রহমান। ইউএনও দ্রুত ব্যবস্থা নিতে সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়াকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর দক্ষিণ গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি আফতারুন নেছার বাড়ির পূর্ব পাশ দিয়ে দক্ষিণের সরকারি রাস্তায় সংযুক্ত। বহু বছর ধরে এ পথ দিয়েই স্থানীয়রা, শিক্ষার্থী ও রোগীরা চলাচল করে আসছেন। অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় এটি এলাকাবাসীর একমাত্র যাতায়াতের পথ।
কিন্তু এক সপ্তাহ আগে আফতারুন নেছা তার বাড়ির সামনের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। এর আগে চলিত বছরের আগস্টে একইভাবে রাস্তা বন্ধ করে দিলে থানা প্রশাসনের হস্তক্ষেপে তা অপসারণ করা হয়। তবে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে ৭ অক্টোবর আফতারুন নেছা প্রতিবাদী ৯ ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা করার পরই আফরুন নেছা কাটা ফেলে ও বাশের বেড়া দিয়ে পুনরায় রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর সাথে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় বন্দী হয়ে পড়েছেন।
অভিযোগকারী আজিজুর রহমান বলেন, আফতারুন নেছার বাড়ির পূর্বপাশ দিয়ে যাওয়া রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য পাশের জমির মালিক রাস্তার নামে রেজিষ্ট্রী করে দিয়েছেন। বাকি অংশ সরকারি খাস ভূমি। কিন্তু স্থানীয় প্রভাবশালী নারী আফতারুন নেছা এলাকাবাসীর চলাচলের রাস্তাটি তার নিজস্ব ভূমির দাবী করে হঠাৎ বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় ৫০ পরিবারের কয়েকশ বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন। এর আগেও তিনি একবার রাস্তা বন্ধ করে দেন। পরে থানার ওসি সাহেব সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি খুলে দেন। গত এক সপ্তাহ আগে আবারও তিনি রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। রাস্তা বন্ধের প্রতিবাদ করলেই তিনি একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়াকে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার