ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মাদারীপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আবুল বাসারের মনোনয়ন চায় এলাকাবাসী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৪:৩

মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে ড.কাজী আবুল বাসারকে মাদারীপুর-৩ নির্বাচনীএলাকায় মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর-৩ আসনের  নির্বাচনী এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমাদের মাদারীপুরের কৃতি সন্তান ড. কাজী আবুল বাসার একজন সৎ মানুষ। আপনারা জানেন কাজী আবুল বাসার তিনি দীর্ঘ দিন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে সাহসিকতার এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং এরপর শেখ হাসিনার সরকারের জুলুমের শিকার হয়ে বারবার কারাবরণ করতে করতে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তিনি নিজ জন্মস্থান ত্যাগ করে ঢাকায় স্থানান্তরিত হয়। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।আমরা বলতে চাই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল সেই ত্যাগী নেতাদের যেন মূল্যায়ন করা হয়। এজন্যই আমরা চাই  মাদারীপুর ৩ আসনে জামায়েত ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে যেন নমিনেশন দেওয়া হয়।  আমরা জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলন।  

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মিন্টু কাজী,২ নং ওয়ার্ড মেম্বার  আব্দুল হক সরদর,৪ নং ওয়ার্ড মেম্বার হাবিব হাওলাদার, ৭ নং ওয়ার্ড মেম্বার ইয়াকুব মুন্সী,৫ নং ওয়ার্ড মেম্বার সাহাবদ্দিন সরদার,৬ নং ওয়ার্ড মেম্বার মাসুদ খান,৮ নং ওয়ার্ড সাগর বেপারী ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডর মহিলা মেম্বার লাকি আক্তার,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাসিয়া বেগম,৭,৮,৯ নং ওয়ার্ডের  ছনিয়া আক্তার,সাধারণ জনগণের পক্ষে শাখাওয়াত হোসেন মিন্টুসহ অনেকে।

এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেছুর রহমান  বলেন, ‘সংবাদ সম্মেলনের বিষয়ে আমরা কিছু জানি না। আপনাদের মাধ্যমে শুনতে পারলাম। তবে মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখন যদি অন্য কেউ মনোনয়ন দাবী করেন. এ বিষয়ে আমরা কোন মন্তব্য করতে পারবো না। এটা কেন্দ্রীয় বিষয়, তাই কেন্দ্রীয় নেতারা এ বিষয়টি দেখবেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো।’

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র