ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আমি নেতা হতে চাই না, আমি মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাইঃ সেলিমুজ্জামান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৪:৬

গোপালগঞ্জে-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মতবিনিময় সভায় গোপালগঞ্জে-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে এলাকার যেমব উন্নয়ন ঘটে, তেমনেভাবে 
এলাকার সকল ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জাতি জানতে পারেন। তিনি বলেন,আপনারা সব সময় সত্য ঘটনাগুলো তুলে ধরবেন,বিগত দিনে আপনাদের পাশে আমি ছিলাম,ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন, আমি নেতা হতে চাই না, আমি এলাকার মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।
সেলিমুজ্জামান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ দল আমাকে গোপালগঞ্জ-১ আসমে এবার মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে বিজয়ে লক্ষে তিনি মুকসুদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাডাংগা গ্রামে তার নিজ বাড়ীতে গোপালগঞ্জে-১
 (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা গুলো বলেছেন।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান,সহ-সভাপতি কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সামসুল আরেফিন মুক্তা,হোসাইন আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো:  মামুন মোল্লা,ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু ,ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, কোষাধক্ষ্য মোঃ রাজু মিয়া  ও সদস্য নূর আলম শেক প্রমূখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত