ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পিয়াজসহ পিকআপ জব্দ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৪:৭

বর্ডার গার্ড বাংলাদেশ অভিযানে সীমান্তে ২ হাজার ৫'শ কেজি ভারতীয় পিয়াজ জব্দ করেছে ৫২ বিজিবির অধীনস্থ গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল। এসময় ভারতীয় পিয়াজ বহনকারী পিকআপও জব্দ করে বিজিবি।

শনিবার(৮ নভেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড়ে অভিযান চালিয়ে পিকআপসহ পিয়াজ জব্দ করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮:৩০ ঘটিকায় সময় সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় নামক স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির গতিবেগ টের পেয়ে পিকআপ চালক পালিয়ে যায়। অভিযানের স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫'শ কেজি ভারতীয় পিয়াজসহ একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত পিয়াজের সিজার মূল্য ৩ লক্ষ টাকা এবং পিকআপটির সিজার মূল্য ৯ লক্ষ টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় পিয়াজ ও পিকআপের আইনী কার্যক্রম চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা